কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খোলাবাজারে ডলার সর্বোচ্চ ১১৯ টাকা

নির্দেশনা না মানলে ব্যবস্থা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের সপ্তাহ খানেক বন্ধ ছিল ইন্টারনেট। এতে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাড়তে থাকা রেমিট্যান্সপ্রবাহ। যার প্রভাব পড়েছে দেশের ডলার বাজারে। ইতোমধ্যে অস্থিরতা তৈরি হয়েছে খোলা বাজারে। ডলারের দর বেড়ে দাঁড়িয়েছে ১২৫ টাকা।

এমন পরিস্থিতিতে কার্ব মার্কেটে ডলারের দর নির্ধারণ করে দিয়েছে মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্ধারিত দরের বেশি ডলার বিক্রি করলেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি এম এস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠানের জন্য মার্কিন ডলারের সর্বোচ্চ বিক্রয় মূল্য বর্তমানে ১১৯ টাকা পর্যন্ত নির্ধারন করা হলো। যদি কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সকল সদস্যকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে, ডলার বাজার অস্থিরত হওয়ার পর থেকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার করছে বলেও তথ্য পাওয়া গেছে। এর আগেও ডলার বাজারে অস্থিরতা তৈরি হলে বাংলাদেশ ব্যাংক অভিযান পরিচালনা করেছিলো। সে সময়ে কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালাও করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১০

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১১

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১২

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৩

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৪

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৫

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৬

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৭

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৮

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৯

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২০
X