কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অফিসের পথে লটারি কিনে জিতলেন ৩৬ লাখ টাকা!

অনেকটাই শখ করে কেনা এই টিকিটে জিতলেন কয়েক লাখ টাকা। ছবি : সংগৃহীত
অনেকটাই শখ করে কেনা এই টিকিটে জিতলেন কয়েক লাখ টাকা। ছবি : সংগৃহীত

পকেটে ছিল কিছু অতিরিক্ত অর্থ। সেই অর্থ দিয়েই অফিসে যাওয়ার পথে গাড়ি থামিয়ে কিনেছিলেন একটি টিকিট। সেই টিকিটই ভাগ্য বদলে দিল তার। অনেকটাই শখ করে কেনা এই টিকিটে জিতলেন কয়েক লাখ টাকা।

সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের এক বাসিন্দার সঙ্গে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অফিসের কাজে গাড়ি নিয়ে বের হওয়ার পর যাত্রাপথে গাড়ি থামিয়ে ৩ ডলারের একটি টিকিট কিনেন গ্রান্ট জনসন নামের এক ব্যক্তি। আশ্চর্যজনকভাবে এতে প্রায় ৩০ হাজার ডলার জিতে যান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ টাকা।

জনসন জানান, এত অর্থ জিতে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। এমনকি তিনি এতটাই এতটাই অবাক হন যে, ট্রাক থেকে পড়ে যাচ্ছিলেন। অফিস শেষে বাড়ি ফিরেই দাদিকে টিকিটটি দেখিয়েছিলেন। তিনি ১৮ বছর বয়সে লটারি খেলতে শুরু করেছিলেন। লটারি জেতার খবরে তার দাদি কেঁদে ফেলেন।

তিনি জানান জানান, পুরস্কারের অর্থ দিয়ে তিনি পরিবারের সদস্যদের জন্য একটি গাড়ি কিনবেন। আর বাকি অর্থ বাড়ি সংস্কারে ব্যয় করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X