কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্পট গোল্ডের দাম বেড়ে ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৪০ ডলার।

বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং দুর্বল অর্থনৈতিক সূচক—দুটি বিষয়ই স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে এখন স্বর্ণের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড এখনো হার কমাতে পারে, যদিও ব্যাংক তা কম গুরুত্ব দিচ্ছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এ ছাড়া ব্যবসাগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের কারণে কর্মী ছাঁটাই বাড়িয়েছে। এদিকে, ভোক্তা আস্থাও প্রায় তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ৪০ দিনের দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) অর্থনীতিতে চাপ ফেলেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, তাদের স্বর্ণ মজুত বেড়ে শুক্রবার দাঁড়িয়েছে ১ হাজার ৪২ দশমিক ০৬ মেট্রিক টন, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। এ ছাড়া, স্পট সিলভার বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ (আউন্সপ্রতি ৪৯ দশমিক ১৮ ডলার), প্লাটিনাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ (১ হাজার ৫৬৫ দশমিক ৩৬ ডলার) এবং প্যালাডিয়াম বেড়েছে দশমিক ৭ শতাংশ (১ হাজার ৩৮৯ দশমিক ৯৪ ডলার)। সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X