কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম

পুরোনো ছবি
পুরোনো ছবি

আন্তর্জাতিক বাজারে বুধবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। মূলত মার্কিন ডলারের মান বাড়া এবং ভবিষ্যতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়ার কারণে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এবং পাল্টা হামলার পর আঞ্চলিক উত্তেজনায় স্বর্ণের আকাশ ছোঁয়ার পূর্বাভাসের মধ্যেই দাম কমায় বাজারে কিছু স্বস্তি দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৭৭.৫০ ডলারে নেমে এসেছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১.১ শতাংশ কমে ৫,১৮৫.২০ ডলারে লেনদেন হয়েছে। খবর রয়টার্সের।

অন্যদিকে মার্কিন ডলার সূচকও (ডিএক্সওয়াই) প্রায় ০.৩ শতাংশ বেড়েছে। ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলারে নির্ধারিত পণ্য, বিশেষ করে স্বর্ণ, তুলনামূলকভাবে বেশি দামী হয়ে যায়। এর ফলে বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং সুদের হার বাড়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে। এ কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম স্বল্পমেয়াদে চাপের মুখে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X