কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

তেহরানের বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি আক্রমণের পর এবার তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান।

একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রাজধানীর প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৭ জুন) তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, রাজধানী তেহরানকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।

সূত্র: গালফ নিউজ, দ্য টাইমস অব ইসরায়েল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X