কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শাহীন আহমেদ। ছবি : সংগৃহীত
শাহীন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনির হোসেন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন কদমতলী গোলচত্বর এলাকায় ৬ দফা দাবি বাস্তবায়নের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশে কয়েকজন নেতাকর্মী একত্রিত হন। এ সময় তারা সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে। এছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল হাসান তন্ময় (৩০), কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সভাপতি রানা মোল্লা (৪৫), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নিল হাসান কাজল, কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জিনজিরা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. সাইমন উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন (৪০), কেন্দ্রীয় যুবলীগের সদস্য হাবিবুর রহমান (৫৫), বাস্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৮), রিয়াদ হোসেন শাওন (৩২), কোন্ডা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজলু রহমান (৪৮), শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য গিয়াস উদ্দিন মাসুদ (৩৫), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাওন হোসেন (৩২) এবং তেঘরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (৩০)।

এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে সেখানে উপস্থিত ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০টি বাঁশের লাঠি ও ২০টি ভাঙা ইটের টুকরো জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামির দেওয়া তথ্য এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে অন্য আসামিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ সংঘটনের প্রাথমিক সত্যতা মিলেছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে সংঘবদ্ধভাবে তৎপরতার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং তাদের আটকের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X