মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

হাবিবুর রহমান সোহান। ছবি : সংগৃহীত
হাবিবুর রহমান সোহান। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিং তাণ্ডব চালিয়ে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার হাবিবুর রহমান সোহান। সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সোমবার (৮ জুন) ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের বড় সংগ্রহ গড়ার পথে ঝড়ো ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান।

মাত্র ৪৫ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। এর আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল যৌথভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ও হাবিবুর রহমান সোহানের দখলে। ২০২৩ সালে দুজনই ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে একক মালিকানা নিলেন সোহান।

বিধ্বংসী এই ইনিংসে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা। বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন সোহান। কয়েকদিন আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি।

সোহানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

জবাবে ব্যাট করতে নেমে সিটি ক্লাব ২৪৮ রানে অলআউট হয়ে যায়। ওপেনার সাদিকুর রহমান সেঞ্চুরি করলেও তা দলের পরাজয় এড়াতে পারেনি। ৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। যদিও শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে রূপগঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X