কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:৩২ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ক্রেতাদের অতিরিক্ত কেনার প্রবণতার কারণেই পেট্রোল পাম্পগুলোতে আগেভাগে তেল শেষ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে ঈদুল ফিতরের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, আগে পাম্পগুলোতে দিনের শুরুতে যে পরিমাণ তেল আনা হতো, তা সারাদিন বিক্রি করেও কিছু অবশিষ্ট থাকত। কিন্তু বর্তমানে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই সেই তেল শেষ হয়ে যাচ্ছে। ফলে সাময়িকভাবে সরবরাহে ঘাটতির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি বলেন, মানুষ অপ্রয়োজনীয়ভাবে বেশি তেল কিনছে। এতে করে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমরা বারবার বলছি, তেলের কোনো ঘাটতি নেই, সবাই তেল পাবেন।

ঈদের সময় জ্বালানি সংকট ছিল না উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদের সময় কেউ তেলের অভাবে ভোগান্তিতে পড়েননি। কোনো যানবাহন বন্ধ থাকেনি। তাই এখনো বড় কোনো সংকট নেই বলে আমরা মনে করি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নেয়। বর্তমানে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

পাম্পে লম্বা লাইন ও তেল না পাওয়ার বিষয়ে মন্ত্রী ব্যাখ্যা করেন, তেল সরবরাহের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ডিপো থেকে ট্যাংক-লরির মাধ্যমে তেল পাম্পে পৌঁছাতে সময় লাগে। ফলে সকালে কিছু সময়ের জন্য তেলের ঘাটতি দেখা দিতে পারে, যা পরে স্বাভাবিক হয়ে যায়।

রেশনিং চালু হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৩

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৪

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৬

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৮

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৯

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

২০
X