কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃতের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে চাপের মুখে পড়েছে বিশ্বজুড়ে শেয়ারবাজার।

সোমবার (৮ জুন) সকালে আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারের বেশি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বৈশ্বিক আর্থিক বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।

তবে দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ চলাকালে গত এপ্রিলে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলার পর্যন্ত পৌঁছেছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধবিরতির পর সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে আশাবাদের কারণে তেলের দাম কিছুটা কমেছিল। ধারণা তৈরি হয়েছিল যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমতে পারে।

কিন্তু সেই আশা ভেঙে যায়, যখন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম হামলা।

বিশ্লেষকদের মতে, সংঘাত আরও বিস্তৃত হলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহে কোনো ধরনের বাধা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X