বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

যত টাকা বেতন চান পোশাক শ্রমিকরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মাঝে মধ্যেই বিক্ষোভ করতে দেখা যায়। পরে মীমাংসা হলেও স্থায়ী সমাধান দেখা যায় না। এবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় শ্রমিকদের জন্য দাবি তুলে ধরেন প্রতিষ্ঠানটির নেতারা।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, দেশের বৃহত্তর খাত এটি। কিন্তু দীর্ঘদিন ধরে শ্রমিকরা স্বল্পমূল্যে শ্রম দিয়ে যাচ্ছেন। যাতে অধিকার লঙ্ঘিত হচ্ছে শ্রমিকদের। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে, ফলে শ্রমিকদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, সরকার ২০১৮ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে। কিন্তু আট হাজার টাকা মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব। এজন্য তাদের জীবনমানের কথা বিবেচনা করে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X