কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৭:৫০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ল একলাফে পাঁচগুণ!

বোটানিক্যাল গার্ডেন। পুরোনো ছবি
বোটানিক্যাল গার্ডেন। পুরোনো ছবি

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান। ছুটির দিন বা সপ্তাহের যে কোনো দিন উদ্ভিদপ্রমীদের ভিড় দেখা যায়। এ ছাড়াও শিক্ষার্থীরাও সময় হলে ঘুরতে চলে যায় সেখানে।

বোটানিক্যাল গার্ডেনে আগে প্রবেশ করতে ২০ টাকা লাগত। এখন তা একলাফে বাড়িয়ে পাঁচগুণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে উদ্যানে প্রবেশের জন্য দর্শনার্থীদের জনপ্রতি ১০০ টাকা ফি দিতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে গত ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপনে ফি বাড়ানোর এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। আর এর চেয়ে কম বয়সীদের জন্য প্রবেশে ফি হবে ৫০ টাকা।

তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দল বোটানিক্যাল গার্ডেনে গেলে, ১০০ জনের একটি দলের জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে। দলে শিক্ষার্থী সংখ্যা এর চেয়ে বেশি দল হলে ফি দিতে ১ হাজার ৫০০ টাকা।

একই সঙ্গে বিদেশি পর্যটকদের জন্যও প্রবেশ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। পর্যটকদের প্রতিজনে ফি দিতে হবে ১ হাজার টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।

অপরদিকে যারা এই উদ্যানে নিয়মিত হাঁটতে যান, তাদের জন্য বাৎসরিক প্রবেশ কার্ড করতে হবে। যেখানে ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

তবে সেখানেও সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত উদ্যানে অবস্থান করতে পারবেন এই কার্ডধারীরা। আর এপ্রিল থেকে অক্টোবর মাসে অবস্থান করা সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত। অর্থাৎ শরীরচর্চা বা প্রাতর্ভ্রমণের জন্য উদ্যানে অবস্থান করা যাবে মাত্র এক ঘণ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X