কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আধা ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মেট্রোরেল

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

আধা ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মেট্রোরেল। আজ দুপুর ২টা ২৭ মিনিটের দিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যাত্রীসহ মাঝপথে বন্ধ হয় যায় মেট্রোরেল। দুপুর ৩টার দিকে আবার চালু হয় মেট্রোরেল।

রোববার (৭ জুলাই) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

জানা গেছে, কাজীপাড়া থেকে শেওড়াপাড়া এর মাঝখানে ট্রেনের বিদ্যুৎ সংযোগ চলে গেলে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

ডিএমটিসিএল প্রথমে জানিয়েছে, ‘দুপুর ১৪:২৭ মিনিট (২টা ২৭) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরবর্তীতে চালু হলে জানানো হবে।

এর আধাঘণ্টা পর প্রতিষ্ঠানটি জানায়, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।’

মেট্রোরেলের একাধিক যাত্রী জানিয়েছেন, ট্রেন চলাচল আধা ঘণ্টার মতো বন্ধ ছিল।

তারা জানান, দুপুর আড়াইটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে ৩ টার দিকে আবার রেল চলাচল শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X