কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের কাছে ২০০ কোটি টাকা পায় ভারত’

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি : সংগৃহীত
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ ত্রিপুরার ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ত্রিপুরা সরকার বাংলাদেশকে ৬০-৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, যা ২০১৬ সাল থেকে শুরু হয়। এই বিদ্যুৎ সরবরাহ ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ করপোরেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে এক চুক্তির আওতায় হচ্ছে। কিন্তু, বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের জন্য ২০০ কোটি রুপি বকেয়া রেখেছে এবং এই বকেয়ার পরিমাণ ‍দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি, বাংলাদেশ তাদের বকেয়া পরিশোধ করবে যেন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। তবে, এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও জানান, ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কিছু যন্ত্রপাতি বাংলাদেশ ভূখণ্ড দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আনা হয়েছিল। এর কারণে ত্রিপুরা সরকার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল, তবে তিনি জানিয়ে দেন, বকেয়া পরিশোধ না করলে, আমরা কতদিন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পারব তা বলা মুশকিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের আরেকটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার, যা ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে, তারা বকেয়া বাবদ ৮০০ মিলিয়ন ডলার পাওনা রেখেছে। এর কারণে, তারা গত আগস্টে ১৪০০-১৫০০ মেগাওয়াট থেকে সরবরাহ কমিয়ে ৫২০ মেগাওয়াটে নামিয়ে এনেছে।

এছাড়া, বাংলাদেশের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে মানিক সাহা বলেন, ত্রিপুরায় এখনো বড় ধরনের অনুপ্রবেশ ঘটেনি, তবে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বাংলাদেশের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাতেও কঠোর ব্যবস্থা নিয়েছেন।

বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিষয়ে তিনি বলেন, আগরতলা ও ঢাকার মধ্যে রেললাইন চালু হলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে। এছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা পেলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোও উপকৃত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১০

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১১

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১২

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৩

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৪

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৫

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৬

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৮

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৯

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

২০
X