কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ দিচ্ছে চীন, প্রভাব পড়তে পারে বাংলাদেশেও

থ্রি জর্জেস বাঁধ। ছবি : সংগৃহীত
থ্রি জর্জেস বাঁধ। ছবি : সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করতে যাচ্ছে চীন। তিব্বত মালভূমির পূর্বদিকে এ প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে দেশটি। প্রকল্পটির অনুমোদনও করেছে তারা। এর ফলে বাংলাদেশ ও ভারতের লাখ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাতাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ারলুং জাংপো নদীর নিম্নভাগে এ বাঁধটি নির্মাণ করা হবে। পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার ২০২০ সালে এক হিসাব অনুসারে, এ প্রকল্প থেকে বছরে ঘণ্টাপ্রতি ৩০ হাজার কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হলো থ্রি জর্জেস বাঁধ। এটির চেয়ে এ প্রকল্প থেকে তিনগুণের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়ারলুং জাংপো নদী থেকে ভারতের অরুণাচল ও আসাম হয়ে ব্রক্ষ্মপুত্র নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে এতে বাংলাদেশ ও ভারত প্রভাবিত হতে পারে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চিনহুয়া জানিয়েছে, নতুন এ প্রকল্পটি কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা পূরণ, প্রকৌশলের মতো শিল্পগুলোকে চাঙা এবং তিব্বতে কর্মসংস্থানন বাড়াতে ভূমিকা রাখবে।

ধারণা করা হচ্ছে, এ বাঁধের ব্যয় থ্রি জর্জেস বাঁধের খরচের চেয়ে বেশি হতে পারে। ২৫ হাজার ৪২০ কোটি ইউয়ান বা তিন হাজার ৪৮৩ কোটি ডলার ব্যয়ে থ্রি জর্জেস বাঁধ নির্মাণ করা হয়েছিল। এ প্রকল্পের ফলে ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। প্রকল্পটিতে প্রাথমিক ধারণার চেয়ে চার গুণের বেশি অর্থ ব্যয় হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের ফলে কত মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং স্থানীয় বাস্তুব্যবস্থার ওপর এটি কি ধরনের প্রভাব ফেলবে সেবিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

চীনা কর্মকর্তাদের দাবি, প্রকল্পটি পরিবেশ কিংবা নিম্নভাগে পানি সরবরাহের ওপর খুব বড় প্রভাব ফেলবে না। কর্মকর্তাদের এমন দাবির পরও বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X