কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ রাজধানীর একাংশ

পুলিশের বাধা অতিক্রম করে সাঁজোয়া যানে উঠে পড়ে আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত
পুলিশের বাধা অতিক্রম করে সাঁজোয়া যানে উঠে পড়ে আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষ হয়েছে কুমিল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। কুবিতে টিয়ারশেল ও গুলি ছুড়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে দখলে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর আগারগাঁও মোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে একই দাবিতে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দফায় দফায় পুলিশি ব্যারিকেড ভেঙে শাহবাগে একত্রিত হয়েছেন।

এর আগে বুধবার (১০ জুলাই) শিক্ষার্থীদের অবরোধে সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেড চলে। এ সময় সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার। এবার সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X