বগুড়া ব্যুরো ও নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন বন্ধ করে দিল কোটা আন্দোলনকারীরা

বগুড়ায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন কোটা আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
বগুড়ায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন কোটা আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

বগুড়ার সান্তাহারে রূপসা এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দিয়েছেন কোটা আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি আটকে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

এর আগে এদিন সকালে উপজেলার সান্তাহার বিপি স্কুল থেকে শুরু করে পৌরশহরের সরকারি কলেজ হয়ে শহরের প্রাণকেন্দ্রে গিয়ে ঘণ্টাব্যাপী স্লোগান দেন তারা। এরপর রেললাইনের ওপর বসে পড়েন। এতে ট্রেনটি থেমে যায়।

আন্দোলনকারীরা জানান, আমরা সবাই মেধার মূল্যায়ন চাই। এই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের ভাই-বোনরা হামলার শিকার হয়েছেন। মৃত্যুবরণ করেছেন আমাদের কয়েকজন ভাই। আমরা আর কোনো ভাই-বোনদের হারাতে চাই না। আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে আদমদীঘি ও সান্তাহার ফাঁড়ি পুলিশ এবং রেলওয়ে থানা পুলিশ ব্যাপক সতর্ক অবস্থানে আছে।

রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছি। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। যে কোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X