কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০১:৩৯ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত আওয়ামী লীগ নেতা। ছবি : সংগৃহীত
নিহত আওয়ামী লীগ নেতা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কামাল হোসেন (৩৬) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কাটাসুর দুই নম্বর গলির মাথায় কুপিয়ে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামাল হোসেন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

অভি নামের এক যুবলীগ কর্মী জানান, কামাল সন্ধ্যায় কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পথচারী ও স্থানীয় ব্যক্তিরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র জানান, কাটাসুর এলাকায় কামাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্তে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১০

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১১

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৪

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৭

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৮

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৯

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

২০
X