কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

তাঁতীবাজারে আন্দোলনকারীরা, বংশালে আ.লীগ-ছাত্রলীগের অবস্থান

সিএমএম কোর্টের সামনে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা
সিএমএম কোর্টের সামনে আন্দোলনকারীদের অবস্থান। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে রাজধানীর তাঁতীবাজারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে রায় সাহেব মোড় এবং বংশালে আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অবস্থান নিয়েছেন।

রোববার (০৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অবস্থান নেন। এ সময় আন্দোলনকারীরা তাঁতীবাজার ট্রাফিক বক্সে আগুন ধরিয়ে দেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এ সময় তারা গেট ভেঙে আদালতের ভেতরে প্রবেশ করেন।

রোববার (০৪ আগস্ট) বেলা ১১টার ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে।

এরও আগে এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

এদিকে সরকার পতনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

এরও আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X