টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্মারকলিপি

টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী জোন (অঞ্চল-১)-এর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। তারা আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন। অন্যথায় ছাত্র-জনতাসহ ভুক্তভোগী এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তারা স্মারকলিপিটি পেশ করেন।

এলাকাবাসী জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের মধ্যে আউচপাড়া, কলেজ রোড, সফিউদ্দিন রোড, মোক্তারবাড়ি রোড এলাকায় বেশ কয়েকটি নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে শিক্ষিত লোকের বসবাস। কিন্তু সিটি করপোরেশনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী আর্থিক সুবিধার বিনিময়ে উপরোক্ত এলাকার ফুটপাতে ভ্যানগাড়িসহ নানা ধরনের দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে আসছে। এতে ওইসব এলাকার রাস্তায় যানজট লেগেই থাকে। ফলে স্কুল-কলেজ ও অফিস-আদালতগামী মানুষের দৈনন্দিন যাতায়াতে ব্যাঘাত ঘটছে।

তারা আরও বলেন, এছাড়াও এসব এলাকায় দীর্ঘদিন যাবত ব্যবহার্য পানি ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা রয়েছে। ড্রেন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ময়লা দুর্গন্ধযুক্ত পানি ড্রেন উপচে আশপাশের রাস্তা তলিয়ে যায়। ময়লা পানি মাড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে হয়। প্রতি বছর আমরা সিটি করপোরেশনকে লাখ লাখ টাকা ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু সে তুলনায় এলাকাবাসী সেবা পাচ্ছে না। টঙ্গী জোনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ না দিলে কাজ করতে চায় না।

এ সময় উপস্থিত ছিলেন- আউচপাড়া বাড়িওয়ালা ঐক্যপরিষদের উপদেষ্টা কাজী মোহাম্মদ জাকারিয়া, আসাদ জামান রনি, ফরিদ হোসেন, মাহবুবুল আলম মিন্টু, জুয়েল রানা, সজীব আহমেদ, মোহাম্মদ বাবু, সুমন আহমেদ, মিজানুর রহমান, মামুনুর রহমান, মহসিন আহমেদ প্রমুখ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাসিক টঙ্গী জোন (অঞ্চল-১)-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X