কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গুলিস্তানে দুই বাসের চাপায় নিহত ১

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঢাকার গুলিস্তানে দুই বাসের মধ্যে চাপা পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন। নজরুল পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে থাকতেন।

নজরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া সাব্বির হোসেন নামে এক পথচারী সাংবাদিকদের জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার পরিবহন ও দোয়েল পরিবহনের বাসের মাঝে চাপা পড়েন নজরুল ইসলাম। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X