কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার। ছবি : সংগৃহীত
বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার। ছবি : সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল পথচারী শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তাদের চাপা দেয়। এতে মুহূর্তের মধ্যে কয়েকজন শিক্ষার্থী গাড়ির নিচে পড়ে যান। হতাহত শিক্ষার্থীদের বাঁচাতে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X