কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাওলানা মুহিউদ্দীনের শোক প্রকাশ

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : সংগৃহীত

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

২১ জুলাই (সোমবার) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

এতে তিনি বলেন, রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে- তা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এবং গভীর উদ্বেগের বিষয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য আল্লাহতায়ালার দরবারে দোয়া করছি।

মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, নিহতদের শোকসন্তপ্ত পরিবারবর্গ, আহতদের স্বজন ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়- জীবন অত্যন্ত অনিশ্চিত এবং সব কিছুর ওপর আল্লাহতায়ালার পরিপূর্ণ কুদরত বিরাজমান। মানুষের শক্তি ও সামর্থ্য কতটুকু সীমিত, তা এসব ঘটনায় আমরা প্রত্যক্ষ করি।

তিনি আরও বলেন, আমরা দেশের সব মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানাচ্ছি- যাতে আল্লাহতায়ালা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আহতদের পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের দেশ ও জাতিকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহতায়ালা আমাদের সবাইকে সবর ও সহনশীলতার সঙ্গে এই শোক বহন করার তাওফিক দান করুন। আমিন।

কালবেলা/এমএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X