কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ড্যাবের কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা 

ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রদলের সাবেক সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম।

বক্তারা, তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্যে ‘সবার জন্য স্বাস্থ্য’ এবং ‘সর্বজনীন চিকিৎসা’ বাস্তবায়নে ড্যাবের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শজিমেক ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. টিপু সুলতান, সাবেক সহসভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. এবিএম কাওসার, ডা. সোহেল খান, সাবেক সভাপতি ডা. আহসানুল কবির, ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ডা. হাসিবুর রহমান, সাবেক সভাপতি ডা. মিজানুল হাসেম শাহীন, সাবেক সহসভাপতি ডা. মীর সুফিয়ান জন, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. অপূর্ব, ডা. মশিউর রহমান, ডা. মাহমুদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. ফেরদাউস, সাবেক সাধারণ সম্পাদক ডা. সামিউর রহমান সামী, সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আমিনুর হীরা, সাবেক সহসভাপতি ডা. তাপস কুমার, ডা. সুলতান সাঈদ, ডা. রাজেদ আল হাসান, ডা. শাবীব ইবন্ আবদুল্লাহ, ডা. সাইদুর আমান জিসান, ডা. মহিউদ্দিন রুবেল, ডা. রুম্মান খান, ডা. সাজ্জাদ রুমন, ডা. হাফিজুর রহমান, ডা. রাজীব, ডা. নিয়ামুল সাদ্দামসহ বিপুল সংখ্যক চিকিৎসক নেতা। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণিল ও প্রাণবন্ত।

এ সময় শজিমেক ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকেও ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখযোগ্য বিষয় হলো—সম্প্রতি তিনি লন্ডনে রাজনৈতিক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X