শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: সংগৃহীত
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: সংগৃহীত

নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. শাহাবুজ্জামান রুবেল এবং নাটোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মৌসুমি কামালের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এছাড়া হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে তারা এই দাবি জানান।

তারা বলেন, রোববার (১২ জুলাই) সকালে নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি রুমি বেগমের প্রসব ব্যথা শুরু হলে কর্তব্যরত চিকিৎসকগণ রোগীর স্বজনদের গর্ভস্থ শিশুর অপরিপক্বতা এবং শিশুর হার্টবিট পাওয়া না যাওয়ার বিষয়টি যথাযথভাবে অবহিত করেন। রোগীকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও রোগীর স্বজনরা সে পরামর্শ গ্রহণ করেননি। পরবর্তীতে জরুরি ভিত্তিতে স্বাভাবিক প্রসব সম্পন্ন করা হলে মৃত শিশুর জন্ম হয়।

ড্যাব নেতৃদ্বয় আরও বলেন, এই অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনার পর চিকিৎসকদের ওপর সম্পূর্ণ অযৌক্তিক ও বর্বরোচিত হামলা চালানো হয়। রোগীর স্বজনরা পুলিশের উপস্থিতিতেই কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাবুজ্জামান রুবেল ও ডা. মৌসুমী কামাল এর ওপর চড়াও হয়ে তাদেরকে শারীরিকভাবে গুরুতরভাবে আহত করে এবং হাসপাতালের অভ্যন্তরে ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ঢাকার তিনটি বিশেষায়িত হাসপাতাল এবং দেশের সকল জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এখনো সরকারি আনসার বা পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়নি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টা মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা প্রদান করে চলেছেন। অথচ তাদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই অনতিবিলম্বে ঢাকার তিনটি বিশেষায়িত হাসপাতাল এবং দেশের সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পর্যাপ্ত আনসার ও নিরাপত্তাকর্মী নিয়োগের জোর দাবি জানায়েছেন ড্যাব নেতৃদ্বয়।

ড্যাবের শীর্ষ নেতৃদ্বয় নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সংঘটিত এ ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে দেশের সকল হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

১০

রেলওয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএসএ সদর

১১

যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

১২

চুরির অভিযোগ, শাস্তি হিসেবে যুবককে পড়তে হলো ১শ রাকাত নামাজ

১৩

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা জারি

১৪

সকালের মধ্যে ৮ অঞ্চলে বৃষ্টির আভাস

১৫

গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

১৬

খলিফা আল-থানির মৃত্যুতে অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির শোক প্রকাশ

১৭

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা

১৮

কোনো ট্রলারেরই নেই গভীর সমুদ্রের লাইসেন্স, তবুও বছরের পর বছর সাগরে যাত্রা

১৯

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনেজারের দাপট

২০
X