কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

মরদেহের ছবি। গ্রাফিক্স: কালবেলা
মরদেহের ছবি। গ্রাফিক্স: কালবেলা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলস্টেশনের পরিচ্ছন্নতা কর্মী মো. সেহেল বলেন, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমরা জানতে পারি কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই যুবক শারীরিক প্রতিবন্ধী ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে তার নাম-পরিচয় পাইনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X