কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে সোমবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির একাধিক দল।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া শাখা।

গ্রেপ্তাররা হলেন, ফেনীর দাগনভূঁইয়ার ছাত্রলীগ নেতা একরাম হোসেন, আদনান পিপুল, সজিব রহিম পলক ও সাকের আলম এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, যাত্রাবাড়ীর আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন, ওয়ারীর মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন রহমানসহ তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য আসিবুল হক অর্ণব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং থেকে একরাম হোসেন, আদনান পিপুল, আসিবুল হক অর্ণব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। গাবতলী থেকে জহুরুল ইসলামকে ডিবি রমনা এবং যাত্রাবাড়ী থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। এ ছাড়া ইয়াসমিন রহমানকে টিকাটুলি থেকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত হওয়ার কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল। সোমবার তাদের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X