কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন তামিম ইকবাল

রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ। ছবি : কালবেলা
রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়— বিশেষ দোয়া মাহফিল এবং হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে সোমবার (০১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া গুলশান আজাদ মসজিদে জোহর নামাজ শেষে বিশেষ দোয়া ও এই মসজিদ প্রাঙ্গণে, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ এ দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন— কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোআইব হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X