কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ট্রাক উল্টে সড়কে তীব্র যানজট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার আউটগোয়িংয়ে একটি ট্রাক উল্টে গেছে। এতে এয়ারপোর্ট রোডের এক লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট এয়ারপোর্ট থেকে প্রায় বনানী পর্যন্ত পৌঁছে যায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে থেকে এ তথ্য জানানো হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের পোস্টে জানানো হয়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িংয়ে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ার কারণে রাস্তায় যানবাহন চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরানোর কার্যক্রম চলমান রয়েছে।

পরে আরেক পোস্টে জানানো হয়, উল্টে যাওয়া ট্রাক সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ভোরে ঘটা এই দুর্ঘটনার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়। ভোগান্তিতে পড়েছে অফিস ও স্কুলগামীসহ সব যাত্রীরা। এয়ারপোর্ট রোড ধরে যানজট পৌঁছে যায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত। এ ছাড়া মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী পর্যন্ত যানজট দেখা যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X