কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পাঠকদের উদ্দেশে প্রথম আলোর বার্তা

প্রথম আলো কার্যালয়। ছবি : সংগৃহীত
প্রথম আলো কার্যালয়। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ প্রকাশিত হয়নি ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে প্রথম আলো কর্তৃপক্ষ।

প্রথম আলোর আলনাইন ওয়েবসাইটে জানানো হয়, বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি।

এতে আরও বলা হয়, পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে পাঠকদের সহযোগিতাও প্রার্থনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে প্রতিষ্ঠান দুটিতে আগুন দেওয়া হয়।

এদিকে, জনপ্রিয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর দেখা যায় প্রথম আলো কার্যালয়ের কার্যক্রম সমাপ্ত করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে যে কোনো ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে।

প্রথম আলো কার্যালয়ের গিয়ে দেখা যায়, আগুনে প্রতিষ্ঠানটির কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকাল থেকে ভবনের ভেতরে ধোঁয়ার দেখা মিললেও এখন আর তেমন নেই। আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়েনি। তবে আগুন দেওয়া ভবনটির নিচতলায় প্রথমা প্রকাশনের কার্যালয় ছিল। আগুনে এ কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১০

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১২

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৩

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৪

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৯

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

২০
X