সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে প্রথম আলোর ফটো সাংবাদিকের ওপর হামলা

আহত প্রথম আলোর ফটোগ্রাফার কবির হোসেন। ছবি : সংগৃহীত
আহত প্রথম আলোর ফটোগ্রাফার কবির হোসেন। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি সংক্রান্তের বিরোধের জেরে প্রথম আলোর ফিচার ও নকশা বিভাগের প্রধান ফটোগ্রাফার ও পদ্মহেম ধামের সভাপতি কবির হোসেন ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা লতব্দী ইউনিয়নের দোসর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত কবির হোসেন (৪৫) ও তার ভাই তকবির হোসেনকে (৪৩) পরিবারের লোকজন উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।

এ ঘটনায় সাংবাদিক কবির হোসেনের স্ত্রী উম্মে সালমা বাদী হয়ে সিরাজদীখান থানায় একটি অভিযোগ করেছেন। কবির হোসেন দোসর পাড়া গ্রামের মৃত মালেক মাদবরের ছেলে ও দোসরপাড়া গ্রামের টেকেরহাটে ইছামতি নদীর তীরে পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার প্রতিষ্ঠাতা সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মহেম ধাম লালন সাঁই বটতলার জায়গা নিয়ে কবির হোসেন ও তার চাচা মান্নান কোম্পানি গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিরুধপূর্ণ জায়গায় কবির হোসেন বাউন্ডারি দিতে গেলে তার চাচাতো ভাই ও এলাকাবাসী বাধা প্রদান করে। এ সময় সাংবাদিক কবির হোসেন ও তার ভাই তকবির হোসেন হামলার শিকার হন।

পদ্মহেম ধামের সভাপতি ও প্রথম আলোর ফিচার ও নকশা বিভাগের প্রধান ফটোগ্রাফার কবির হোসেন বলেন, লালন সাঁই আশ্রম (পদ্মহেম ধাম) প্রতিষ্ঠার প্রায় ২১ বছর হয়ে গেছে। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন। দীর্ঘদিন ধরে একটি পক্ষ আশ্রমে আসা মানুষদের হুমকি-ধামকি দিয়ে আসছে। বিষয়টি আমি স্থানীয় প্রশাসন এবং সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে জানিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ তারা আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর, তার ছেলে তৌহিদ, আহাম্মদের ছেলে শাহরিয়ার, যুবলীগের সভাপতি আলাউদ্দিন, করিমের ছেলে সাহিল ও উৎসব অতর্কিতভাবে আমার ও ভাই তকবির হোসেনের ওপর হামলা চালায়।

অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন বলেন, তাদের নামে ওখানে কোনো জায়গা নেই। লালনের নাম করে জায়গা আত্মসাৎ আর দখলের পাঁয়তারা করছে। তারা সরকারি ইউএনও, এসিল্যান্ড কাউকেই পাত্তা দেয় না। জোর করে আজ দেওয়াল তৈরি করতে ছিল। এলাকাবাসী বাধা দেওয়ার কারণে হাতাহাতি হয়েছে।

লতব্দী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আল আমিন হোসেন বলেন, পদ্মাহেম ধামের নামে কোনো জায়গা নেই, এটা সরকারি জায়গা, আমি দুবার গিয়ে বাধা দিয়েছি তারা বাধা মানেনি। বিকেলে শুনলাম তাদের আত্মীয়-স্বজনের সঙ্গেই মারামারি হয়েছে।

সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন জানান, আমি আমার নায়েবকে দিয়ে বিরোধপূর্ণ জায়গায় কাজ করার জন্য মানা করেছিলাম। কিন্তু আজ কাজ করতে গিয়ে তাদের আত্মীয়-স্বজনদের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম মাদবরকে আটক করেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X