কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লাগতে পারে : তিতাস

গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত
গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত

রাজধানীতে গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছিল, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি গ্যাসের পাইপলাইনের ব্যাসের ভাল্ভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রেখে চাপ সীমিত করা হয়েছে।

ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X