কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

বিমান এমডির গৃহকর্মী শিশুর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা, অতঃপর...

গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমানের স্ত্রী বীথীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— বীথী (৩৭), শফিকুর রহমান (৬৬), সুফিয়া (৫৫) ও রুপালি (৩৫)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

তালেবুর রহমান জানান, ভুক্তভোগী শিশুটির বাবা গোলাম মোস্তফা একজন হোটেল কর্মচারী। আর্থিক সংকটের কারণে তিনি তার একমাত্র ১১ বছর বয়সী কন্যাকে ২০২৫ সালের জুন মাসে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি বাসায় শিশু দেখাশোনার কাজে দেন। ওই বাসার মালিক ছিলেন বীথী ও তার স্বামী শফিকুর রহমান। তারা শিশুটির ভরণপোষণ ও ভবিষ্যতে বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

শুরুর দিকে গোলাম মোস্তফা নিয়মিত মেয়ের সঙ্গে দেখা করতে পারলেও ২০২৫ সালের নভেম্বরের পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। সর্বশেষ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বীথী ফোন করে শিশুটি অসুস্থ বলে দ্রুত নিয়ে যেতে বলেন। সন্ধ্যায় শিশুটিকে বাবার কাছে হস্তান্তরের সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও পোড়া ক্ষত দেখতে পান তিনি।

পরে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি জানায়, ২০২৫ সালের ২ নভেম্বরের পর থেকে বীথী, শফিকুর রহমান এবং আরও দুই গৃহকর্মী তাকে নিয়মিত মারধর করতেন। রান্নার কাজে ব্যবহৃত গরম খুন্তি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, এনডিসির পক্ষ থেকে শিশুটির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X