কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজার এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মেরাদিয়া বাজার সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এই ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম শাহিন (৪৮)। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামে। তিনি মরহুম মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রাতে শাহিন রিকশা চালিয়ে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ফুটপাতে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রে আরও জানা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। একইসঙ্গে ঘাতক চালককে আটক করা হয়েছে। শাহিনের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X