‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আইনমন্ত্রী হওয়ার আলোচনায় আসাদুজ্জামান

সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। বিপুল এ জয়ের পর থেকেই তাকে আইনমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার আলোচনা জোরালো হয়েছে।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এএসএম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৮ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২০ ভোট, যা এ আসনের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, আসাদুজ্জামান কেবল একজন রাজনীতিবিদ নন, বরং বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসন আমলে তিনি ছিলেন একজন আপোশহীন যোদ্ধা। টেলিভিশন টকশোতে তার প্রতিবাদী কণ্ঠস্বর ছিল সরকারের জন্য আতঙ্কের কারণ। বিগত সময়ে বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক হিসেবে তার ভূমিকা ছিল অপরিসীম।

শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং সাবেক সফল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের প্রেক্ষাপটে তাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান অনেকে।

শৈলকুপা পৌর এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করেছেন। এমন অভিজ্ঞ ব্যক্তিকে আইনমন্ত্রীর দায়িত্ব দিলে বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা।

দিগনগর এলাকার ভোটার নাসিমা খাতুনের ভাষ্য, তাকে শুধু সংসদ সদস্য নয়, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তারা। এতে ঝিনাইদহের মানুষের মর্যাদা বাড়বে।

শৈলকুপা নাগরিক সমাজের আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ মো. আবদুল মজিদ বলেন, খুলনা বিভাগের মধ্যে তিনি একজন উজ্জ্বল আইনবিদ ও রাজনীতিক। তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকার মানুষ।

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেন, অতীতে তিনি সফলভাবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে আইন ও বিচারখাতকে শক্তিশালী করতে তার মতো অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া সময়োপযোগী হবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সততা, দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় যোগাযোগ তার বিপুল জয়ের প্রধান কারণ। নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ফলাফল ঘোষণার পর শৈলকুপা শহরসহ বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকের মতে, এই বড় ব্যবধানের জয় ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি আইন অঙ্গনে তার দীর্ঘ অবদানেরও স্বীকৃতি।

সব মিলিয়ে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের জনগণের প্রত্যাশা এখন জাতীয় পর্যায়ে তার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি। দলীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে সেই প্রত্যাশার বাস্তবায়ন কতটা সম্ভব।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X