কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ডিএনসিসি প্রশাসক

সিটি করপোরেশনের সব টেন্ডারের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে 

মতবিনিময় সভায় কথা বলেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় কথা বলেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই-বাছাইসহ সব অভিযোগের যথাযথ তদন্ত নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল–১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রশাসক এসব কথা বলেন।

মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম খান বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কার্যকর ফল পেতে সামাজিক সচেতনতা ও মনিটরিং বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি মশককর্মীদের সময়মতো ও আন্তরিকতার সঙ্গে কাজ করার কঠোর নির্দেশনা দেন।

প্রশাসক শফিকুল বলেন, অবৈধভাবে সিটি করপোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন দেখে, আমরা শহরের জন্য কাজ করার চেষ্টা করছি।

কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে মনোযোগী হওয়ার এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো সময়ে আমাকে কাছে পাবেন। আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘আমরা জনগণের সেবা করার জন্য এসেছি। সাধ্যানুযায়ী এলাকার উন্নয়নে কাজ করব।’

সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন উল্লেখ করেন, নতুন ওয়ার্ডগুলোতে বিগত সময়ে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। দক্ষিণখানের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ এবং উত্তরখানের মানুষের ভোগান্তি কমাতে সেখানে সিটি করপোরেশনের অফিস স্থাপনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X