কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৫৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

সোমবার (২ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্থপতি মাসুদ। সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে স্বাধীনতার দাবিতে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টায় ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-আইএসটি অডিটরিয়ামে মরহুম প্রফেসর ড. শাহিদা রফিকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকাল ৪টায় চন্দ্রিমা মডেল টাউনে আমরা বিএনপি পরিবার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড খাল খনন/পরিচ্ছন্নতা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন

সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন— বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং ট্রেজারার। ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

বিকাল ৫টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘শ্রমিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল’ আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X