কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ অপচয় রোধে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ অপচয় রোধে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান | ছবি : সংগৃহীত
বিদ্যুৎ অপচয় রোধে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান | ছবি : সংগৃহীত

বিদ্যুৎ অপচয় রোধে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনার পর অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে রাজধানীর শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) এক বার্তায় ডেসকো জানায়, গতকাল (বৃহস্পতিবার) উত্তরা পশ্চিম এলাকার জমজম টাওয়ার, রাজলক্ষ্মী, আরএফএল বেস্ট বাই, এপেক্স, গাউছুল আজম অ্যাভিনিউ, সোনারগাঁ জনপদ, শাহ মখদুম অ্যাভিনিউ, ১২ নম্বর সেক্টর খালপাড়, ১৩ নম্বর সেক্টর ও গরিবে নেওয়াজ অ্যাভিনিউতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামান।

অভিযানকালে যেসব স্থানে অতিরিক্ত আলোকসজ্জা শনাক্ত করা হয়েছে, সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযান চলাকালে মার্কেট ও দোকানমালিকদের দোকানের অভ্যন্তরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। সরকারের নির্দেশনা ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বাড়াতে ক্রেতা, পথচারী ও দোকানের কর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ডেসকোর উত্তরা পশ্চিম বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুর রহমান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X