মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

আটক বিল্লাল হোসেন। পাশে উদ্ধার করা ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল। ছবি : কালবেলা
আটক বিল্লাল হোসেন। পাশে উদ্ধার করা ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক বিল্লাল হোসেন (৪২) ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ‘মেড ইন ইউএসএ’ ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর এম এ এন রওশন আলম। আটকের পর বিল্লাল হোসেনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আটককৃত বিল্লাল হোসেনকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X