কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযানে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবু। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে ‘বার্গার বাবু’কে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

রোববার (৮ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধানমন্ডি ৮ নম্বর সড়কের শেখ জামাল মাঠের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চিহ্নিত অপরাধী জাহিদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশি রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম বাবু একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X