কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের

রাজধানীর গেন্ডারিয়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রাজধানীর গেন্ডারিয়ায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার গ্যাস সংকটসহ নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে স্থানীয় পাইপলাইন সংস্কার ও গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গেন্ডারিয়ায় পবিত্র রমজান উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের প্রথম মন্ত্রিসভা (ক্যাবিনেট) বৈঠকেই দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। জনগণ যেন দ্রুততম সময়ে সেবার সুফল পায়, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ওয়াসা এবং সড়ক মেরামতের বিষয়ে সিটি করপোরেশনের প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইশরাক হোসেন বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষ যেন যেকোনো সময় নির্ভয়ে চলাচল করতে পারেন, সেজন্য পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের পরে দখলকৃত সড়ক ও ফুটপাতগুলো উদ্ধার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হবে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের সুবিধার্থে সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে এই ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে এবং প্রকৃত যোগ্যরা অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধা পাবেন। এছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ হাসান উদ্দিন মোল্লা, জাপান বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত খান বাদশা, গেন্ডারিয়া থানা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক ঢালী মামুনুর রশিদ অপুসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X