বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকার মতোই ফাঁকা কমলাপুর রেলস্টেশন

ঈদের আগের দিন অনেকটাই যাত্রীশূন্য কমলাপুর রেলস্টেশন। ছবি: সংগৃহীত
ঈদের আগের দিন অনেকটাই যাত্রীশূন্য কমলাপুর রেলস্টেশন। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীচাপ অনেকটাই কম।

তবে এর মধ্যেই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে আজ উপচেপড়া ভিড় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

উত্তরা পশ্চিম থানা এলাকায় বুটের ব্যবসা করেন দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা আনিসুল হক। সাধারণত তিনি চাঁদ রাতেই গ্রামের উদ্দেশে রওনা হন। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা না যাওয়ায় আজ সকালে সপরিবারে কমলাপুর স্টেশনে চলে এসেছেন তিনি। একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট হাতে নিয়ে তিনি বলেন, পরিবারের জন্য সাধ্যমতো কেনাকাটা করেছি, এখন দ্রুত সন্তানদের কাছে পৌঁছাতে চাই।

একইভাবে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা সবজি বিক্রেতা মতিউর রহমান জানান এক অনন্য অভিজ্ঞতার কথা। তিনি জানান, তিন দিন আগে আনা সবজি গতকাল দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যাওয়ায় তিনি আর নতুন করে মালামাল তোলেননি। আজ এগারসিন্দুর প্রভাতী ট্রেনে আসন পেয়ে অনেকটা অবাকই হয়েছেন তিনি। তার মতে, অন্য প্ল্যাটফর্মগুলোতেও আজ যাত্রী উপস্থিতি কম থাকায় কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।

ঈদের এই আবহে রাজধানীর সেবামূলক খাতের কর্মীরাও পিছিয়ে নেই। বেনাপোলগামী ট্রেনের যাত্রী হেলাল উদ্দীন একটি চাইনিজ হোটেলে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। হোটেল বন্ধ থাকায় চার দিনের ছুটিতে তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। অন্যদিকে, ভুলতা গাউছিয়ার একটি পোশাক কারখানার সুপারভাইজার শামসুন্নাহার বাসের অতিরিক্ত ভাড়ার ভয়ে ট্রেন বেছে নিয়েছেন। বেতন ও বোনাস হাতে পেয়ে নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসে চেপে বসেছেন তিনি, যেখানে গ্রামে তার অপেক্ষায় রয়েছে প্রিয় সন্তান।

যাত্রীদের এই ভিড়ে দেখা মিলল সিএনজি অটোরিকশাচালক আশরাফুল ইসলামেরও। তিনি জানান, ঈদের সময় ঢাকা ফাঁকা হয়ে যাওয়ায় ভাড়া কম থাকে, তাই এবার সময় থাকতেই গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। একই সুরে কথা বললেন নারায়ণগঞ্জে একটি প্রকল্পে রাজমিস্ত্রির কাজ করা আসাদুল। কাজ বন্ধ হওয়ায় সহকর্মীদের নিয়ে তিনি গ্রামে ফিরছেন। তবে তার অনেক সহকর্মী অতিরিক্ত উপার্জনের আশায় বা প্রজেক্টের পাহারায় থেকে গেছেন, যারা ঢাকাতেই ঈদ উদযাপন করবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। তবে গত বৃহস্পতিবার বিলম্বের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের যাত্রা বাতিল করায় কিছু যাত্রী সাময়িক বিড়ম্বনায় পড়েছিলেন। আজ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্বস্তিতেই ফিরছেন ঘরমুখো মানুষ।

কালবেলা/এমএসকেএম/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X