কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট অফিস এলাকায় অভিযান, ৬ জনের কারাদণ্ড

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ঢাকা বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ের আশপাশের এলাকায় দালালবিরোধী সমন্বিত অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সকালে ঢাকা বিভাগীয় ঢাকা পাসপোর্ট অফিস ও র‌্যাব-২ সমন্বিত এই অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ দালালকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ফুটপাতে গড়ে ওঠা দালালচক্রের বেশ কয়েকটি দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানকালে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, পাসপোর্ট অধিদপ্তর ও বিভাগীয় কার্যালয়ের আশপাশের এলাকায় এক শ্রেণির দালালচক্র সেবাপ্রত্যাশীদের হয়রানি করে আসছিল। অভিযোগ পেয়ে ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি পাসপোর্ট অফিস থেকে র‌্যাব-২ এর অধিনায়ক এবং শেরেবাংলা নগর থানার ওসির কাছে চিঠি লেখা হয়। এরই ধারাবাহিকতায় পাসপোর্ট অফিস ও র‌্যাব-২ সমন্বিত অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়ের জানান, মূলত দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে র‌্যাব-২ ও পাসপোর্ট অফিসের মাধ্যমে এই অভিযান চালানো হয়। এতে ১৪ জনকে আটক করা হলেও দোষ স্বীকার করায় ৬ জনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযান বিষয়ে র‌্যাব আরও জানায়, সংঘবদ্ধ দালালচক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং আশপাশের ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য সেবাপ্রার্থীদের উদ্বুদ্ব করে থাকে। তাদের কথায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভনে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তাই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এসব চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X