কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান

শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান। ছবি : কালবেলা
শাহবাগে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান। ছবি : কালবেলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (২৬ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে তারা শাহবাগে জড়ো হন।

আন্দোলনকারীরা জানান, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। নিজেদের শিক্ষক দাবি করে তারা স্লোগান দেন ‘তুমি কে? আমি কে? শিক্ষক, শিক্ষক’ এবং ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই।’ এতে কিছুক্ষণ পরপর শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে।

রোববার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে হাজারের বেশি সুপারিশপ্রাপ্ত প্রার্থী অবস্থান নেন। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।

ফয়সাল হুসাইন নামে এক নিয়োগপ্রত্যাশী বলেন, প্রায় ১১ লাখ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করে তারা ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখনো নিয়োগপত্র না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। আমাদের মেডিকেল, ডোপ টেস্ট ও অন্যান্য পরীক্ষা সব সম্পন্ন হয়েছে। শুধু আমাদের নিয়োগটা বাকি। আমরা আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত আমাদের এ সমস্যার সমাধান করবে।

আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগের আশায় অনেকেই আগের চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X