নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ ঘিরে পশুর হাটে র‌্যাব-১০ এর কড়া নিরাপত্তা

কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১০ এর সদস্যরা। ছবি : কালবেলা
কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১০ এর সদস্যরা। ছবি : কালবেলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সংলগ্ন বিভিন্ন পশুর হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১০। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-১০। হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনীটি।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‌্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

ঈদযাত্রাকে নিরাপদ করতে যাত্রীদের বাসের ছাদ, ট্রাক, পিকআপ কিংবা অন্যান্য পণ্যবাহী যানবাহনে ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে র‌্যাব। পাশাপাশি লঞ্চ, স্টিমার ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। ট্রেনযাত্রীদের ট্রেনের ছাদ, বাফার, পাদানি ও ইঞ্জিনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করারও পরামর্শ দেওয়া হয়।

র‌্যাব জানায়, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

কালবেলা/বিএইচ/এমএ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X