মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদ ভূঁইয়ার দুটি কবিতা

কবি ফরিদ ভূঁইয়া। ছবি : সংগৃহীত
কবি ফরিদ ভূঁইয়া। ছবি : সংগৃহীত

চাঁদের বাক-বাকুম

পুরান ঢাকার পায়রা চত্বরে আটতলা ব্যালকনিতে এসে দাঁড়াতেই জোছনার আপ্লূত সম্ভাষণ চাঁদ ভীষণ তুলেছে ডাক— বাক-বাকুম!

নির্ভরা পা ছুঁয়ে চলে গেছে কাটিয়ে সময়— স্মৃতি; নিদারুণ নিষ্ঠুর সে প্রীতি— মেঘ ঘন বলিরেখা মুছে সে যে আবার হৃদয়ে এসে ভালোবেসে অবিশ্বাস্য ঝলমল...

চাঁদ ভীষণ তুলেছে ডাক— বাক বাকুম!

নগরে পাহারা ঘন বেশুমার ভবনে ভবনে ক্লান্তি মোছনের রাতে একাকীত্ব থেকে জাগালো এভাবে হাজার কথার আতিপাতি আজ কুয়াশার বায়বীয় মেখে পাতার বাহার...

চাঁদ ভীষণ তুলেছে ডাক— বাক বাকুম!

মরমে গাইছে কে

মরমে গাইছে কে, ও ফুল কিশোরী?

কৈশোর মোছন কাল; এলো ভোর আলো ফেলে চরাচরে আর নেই শীতল খোলস একরোখা ঢেউ খেলে মনের কিনারে এসে লাগে দখিনের বাউরি বাতাস

বসন্ত ফুটেছে মেয়ে— দেহলতা টলমল কাঞ্চি কার তুলনায় তোমাকে সাজাই মেয়ে কালের কলস নিয়ে বাঁক ভেঙে হেঁটে চলে যাও কবিতার ছন্দে পরাণে পয়ার...

সরলে এভাবে দেখি ঋতুরমা এ সময় গান গায় সবদিকে চতুর কোকিল

চোখেতে প্রশান্তি আলো সূর্য কোণে দেহ সাজে— সোনালি বিকেল ; রাতের কুহক যত, বিহ্বল হবে তোমার প্রতিভ জোছনায়

উর্বরা আবাদি ভূমি ফোটা রজনীর ঘ্রাণে কি যে ব্যাকুলতা স্বপ্ন ফসলের সুপ্তবীজ বুনে দিক কালের কৃষক; ঝরিয়ে ঝরিয়ে— ঘাম কণা কণা

মরমে গাইছে শোন— বসন্ত বাউল !

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X