বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট. শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।

তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও তার স্বামী ই-অরেঞ্জ ডট শপের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমান সুমনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে এই পরোয়ানা জারি করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম।

মামলার অন্য আসামিরা হলেন- লেন— ই-অরেঞ্জ ডট শপের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা আমানুল্লাহ চৌধুরী এবং পরিচালক জায়েদুল ফিরোজ ও নাজনিন নাহার বিথী।

মামলায় অভিযোগে বলা হয়, ই-অরেঞ্জ শপের কর্মকর্তারা স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভিত করেন। ওই প্রলোভনের শিকার হয়ে বাদী ২০২১ সালের ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত তিনটি মোটরসাইকেল ও একটি ল্যাপটপের জন্য মোট ৫ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা আসামিদের প্রতিষ্ঠানে পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের শর্ত থাকলেও তারা আর পণ্য সরবরাহ করেননি।

মামলার অভিযোগে আরও বলা হয়, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আসামিরা পণ্য সরবরাহ না করায় ২০১৪ সালের ১৪ নভেম্বর ই-অরেঞ্জের অফিসে গেলে টাকা না দিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দেন।

উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে সারা দেশে ই-অরেঞ্জের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১২

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৩

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৪

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৫

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৬

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৭

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৮

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৯

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

২০
X