হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গ্রেপ্তার অভিযুক্ত সাজ্জাদ হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার অভিযুক্ত সাজ্জাদ হোসেন। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে খাওয়ার প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে হিলি পৌর এলাকার বৈগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা হন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। রোববার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিল শিশুটি। পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে সাজ্জাদ তাকে কোনো খাবার না দিয়েই ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিলে শিশুটি কাঁদতে কাঁদতে পুনরায় মাদ্রাসায় চলে যায়।

তিনি জানান, মাদ্রাসায় পৌঁছাতে দেরি হওয়ায় শিক্ষকরা শিশুটির কাছে কারণ জানতে চাইলে সে ভয়ে ও লজ্জায় কোনো কথা বলতে পারছিল না। এ সময় একই মাদ্রাসায় পড়ুয়া অন্য এক সহপাঠী শিক্ষকদের পুরো বিষয়টি খুলে বলে। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারকে বিষয়টি অবহিত করে।

তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে জবানবন্দি ও প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১০

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১১

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১২

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৩

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৪

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৫

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৬

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৭

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৮

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৯

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

২০
X