কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

রাজধানীর আফতাবনগরের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: কালবেলা
রাজধানীর আফতাবনগরের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: কালবেলা

জমি দখল, সরকারি রাস্তা বন্ধ, খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে প্লট বিক্রি এবং প্লট ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন করেছেন রাজধানীর বাড্ডা ও আফতাবনগর এলাকার স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলে নিজেদের পৈতৃক জমি উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর আফতাবনগরের মূল ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে আফতাবনগর, আলিফনগর, আনন্দনগর, ডিআইটি ও জিয়া কলোনির স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ এবং শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে মো. মোহন মিয়া অভিযোগ করেন, খিলগাঁও দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া মৌজায় তাদের ৩৩ শতাংশ পৈতৃক জমি রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে তার জমির একটি অংশ দখল করে সেখানে মসজিদের সাইনবোর্ড টানিয়ে রাখা হয়। দেশে ফিরে তিনি দেখতে পান, ইস্টার্ন হাউজিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তার জমি দখলের চেষ্টা করছেন। পরে জাল দলিলের মাধ্যমে তার ১৩ শতাংশ জমি নিজেদের নামে রেকর্ড করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তার দাবি, নামজারি, খাজনা ও খারিজসহ প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি জমিতে ভবন নির্মাণের অনুমতি পাচ্ছেন না। রাজউকের পক্ষ থেকে ইস্টার্ন হাউজিংয়ের অনাপত্তি বা ছাড়পত্র ছাড়া অনুমোদন দেওয়া হবে না বলে তাকে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

মোহন মিয়া আরও জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য তিনি ভূমি আপিল বোর্ডে মামলা করেছেন। গুলশান সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রারের তদন্ত প্রতিবেদনে তার পক্ষে মতামত দেওয়া হয়েছে। সেখানে তিনি জমির বৈধ দখলদার বলে উল্লেখ থাকলেও এখনো মামলার নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, আফতাবনগর এলাকায় তার আরও প্রায় ২০ কাঠা পৈতৃক জমিও দখল করে নিয়েছে ইস্টার্ন হাউজিং।

স্থানীয়দের নানা অভিযোগ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোহন মিয়ার মতো আরও অনেক ব্যক্তি ও পরিবার ইস্টার্ন হাউজিংয়ের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অভিযোগ, ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি) ও রাজউকের মাস্টারপ্ল্যান উপেক্ষা করে আফতাবনগর-আলিফনগর সংযোগের সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে ইস্টার্ন হাউজিং। এতে স্থানীয় বাসিন্দাদের কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া পরিকল্পনায় থাকা লাশ সংরক্ষণাগার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, রেস্ট হাউস ও খেলার মাঠের জন্য নির্ধারিত জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

তাদের আরও অভিযোগ, রামপুরা-ডেমরা সড়কের একটি সরকারি রাস্তা কোম্পানির নিজস্ব রাস্তা হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি খাসজমি দখল করে প্লট বিক্রি এবং অনেক প্লট ক্রেতাকে দলিল না দিয়ে হয়রানি করা হচ্ছে।

প্রশাসনের হস্তক্ষেপ দাবি মানববন্ধন থেকে ইস্টার্ন হাউজিংয়ের কথিত অবৈধ লে-আউট বাতিল, ভুক্তভোগীদের জমি দখলমুক্ত করা, প্লট ক্রেতাদের দ্রুত দলিল প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাজউকের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১২

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৩

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১৪

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৮

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৯

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

২০
X