কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পল্লবীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর পল্লবীর বিহারি কলোনিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশি মোড়ের সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন স্থানীয়রা। ফলে এ সড়কে যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলরতদের তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় হাজারের বেশি মানুষ কালশি মোড় অবরোধ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লবী থানা থেকে কালশি ফ্লাইওভারে ওঠার মুখে বিহারি কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলে কালশি এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের পাশাপাশি ক্রাইম বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। তারা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি কমাতে কাজ করছেন।

মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পরিত্রান তালুকদার বলেন, ‘সাড়ে ৬টার দিকে পল্লবীর কালশি মোড় অবরোধ করে স্থানীয়রা। তাদের মূল দাবি পানি নিরসন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে।’

এদিকে, আন্দোলনের কারণে ওই এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। প্রয়োজন না হলে চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১১

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১২

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৩

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৫

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৮

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৯

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X