কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপি নেতা মীর ইমরান হোসেন মিথুন। ছবি: সংগৃহীত
ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপি নেতা মীর ইমরান হোসেন মিথুন। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকার জলাবদ্ধতা ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে টানা চতুর্থ দিনের মতো রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন এ উদ্যোগ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পল্লবীর উত্তর কালশীর ‘প’ ব্লক ও টেকেরবাড়ি এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের কষ্টের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যতদিন মানুষের প্রয়োজন থাকবে, ততদিন আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অনেক পরিবার এখনো জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। অনেকের রান্নার ব্যবস্থা নেই, অনেকে কর্মস্থলে যেতে পারছেন না। তাই আমরা শুধু একদিনের জন্য নয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। পাশাপাশি মানবিক এই কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাই।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এলাকায় চরম দুর্ভোগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত খাবার বিতরণের উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন

তেঁতুলিয়ায় ২৪ ঘণ্টায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক গেলেন সেনাপ্রধান

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ট্রাম্পের পাশে বসে ফাইনাল দেখবেন স্পেনের প্রধানমন্ত্রী

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে কিয়েভ

আবু সাঈদ-ওসমান হাদীর স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জলবায়ুর জন্য বড় হুমকি ফুটবল বিশ্বকাপ: গবেষণা

ব্যাপক ঝড়-বৃষ্টি হলেও আছে ভ্যাপসা গরমের আভাস

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

আগস্টেই ১০টি বিশেষ সুবিধা নিয়ে আসছে প্রবাসী কার্ড

১০

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

১১

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত

১২

জকোভিচকে চাপ সামলানোর মন্ত্র জানালেন মেসি

১৩

যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার

১৪

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৫

যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন

১৬

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

১৭

কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি

১৮

আর্জেন্টিনা নাকি স্পেন / টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন কারা

১৯

কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি ইরানের

২০
X